টেকনাফে শাটারগানসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

0
4

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন সদস্যরা।

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ক্যাম্প ২২ এর, ব্লক-এ/১ এর মৃত আব্দুর শুক্কুরের পুত্র জাহিদ হোসেন (৩২) ও আব্দুস সালামের পুত্র বদি আলম (২৭)।

১৬ এপিবিএন অধিনায়ক তারেকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার সন্ত্রাসীরা ক্যাম্পের ত্রাস হিসেবে পরিচিত ‘ইসলাম’ গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ক্যাম্পে নানা অপরাধ করে যাচ্ছে-এই তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এপিবিএন এর আভিযানিক দল। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শাটারগান উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই সন্ত্রাসীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আগেপ্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সোমবার
পরেযৌনব্যবসায় নতুন টার্গেট রোহিঙ্গা নারী, চাকরির টোপে পাচার হচ্ছে বিদেশেও