রামুতে বড় ভাই সেজে জামিন নেয় ছোট ভাই, ধরলো র‌্যাব

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে মানবপাচার মামলায় বড়ভাই সেজে জামিন নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম (১৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে মহেশখালীর শাপলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম রামু উপজেলা চাকমারকুল সমুদ্রপাড়ার মৃত ইলিয়াস মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন। তিনি জানান, রামু উপজেলার চাকমারকুল সমুদ্রপাড়ার মৃত ইলিয়াস মিয়ার পুত্র আলাউদ্দিন ২০১৪ সালে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে হত্যা চেষ্টা চালায়। এ অভিযোগে আলাউদ্দিনকে প্রধান আসামি করে মামলা হয়। মামলায় তিনি পলাতক থাকলেও ছোট ভাই রফিককে বড় ভাই আলাউদ্দিন সাজিয়ে উচ্চ আদালত থেকে প্রতারণা করে আগাম জামিন নেন।

তিনি আরো জানান, পরে এ ঘটনা জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। নিম্ন আদালত প্রতারক রফিকুল ইসলামকে গ্রেপ্তারের নির্দেশ দিলে পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেরামুতে চালককে হাত-পা বেঁধে উপর্যূপুরি ছুরিকাঘাতে হত্যা করে টমটম ছিনতাই
পরেসদ্যবিদায়ী চেয়ারম্যানরাই হচ্ছেন জেলা পরিষদের প্রশাসক