রামুতে লোকালয় থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত

0
8

 

এম,আবদুল্লাহ আল মামুন:
রামুতে লোকালয় থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্বার হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কাউয়ােখোপ ইউনিয়নের বৈলতলি চরপাড়া লোকালয় থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগ।
বনবিভাগ জানায়, বড় আকৃতির একটি অজগর সাপ গ্রামের মৃত জাকের আহমদের ড্রাইভারের লেবু বাগানে প্রবেশ করেছে বলে খবর পান বনবিভাগ,
এসময় বাঘখালী রেন্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহানের নির্দেশে বিট কর্মকর্তা রবিউল ইসলাম ও সহকারী বিটকর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে বনকর্মীরা ১২ ফুট দৈর্ঘ ও ২০ কেজী ওজনের অজগর সাপটি উদ্ধার করে অফিসে নিয়ে আসে,
পরে বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ড.প্রান্তষ চন্দ্র রায়ের নেতৃত্বে বনবিভাগ অজগর সাপটি
বাকখালী বিটের মৈষকুম বনভুমিতে অবমুক্ত করেন।

আগেহাত-পা বেঁধে বৃদ্ধার জমি দখলের ঘটনায় মামলা নিলো পুলিশ
পরেকাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত