পিএমখালী’র মোর্শেদ হত্যা মামলার আরো ৪ আসামী গ্রেপ্তার

0
11

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী’র চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যা মামলারআরো ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ মে সকাল ১০ টায় র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম তাদের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতারা হলো-৩ ভাই মাছুয়াখালীর নছরত আলী পাড়ার মৃত শফি আলমের পুত্র মতিউল ইসলাম, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম এবং বাংলাবাজার এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র জয়নাল আবেদীন হাজারী। আটক ৪ জনই সরাসরি মুরশেদ হত্যায় সরাসরি জড়িত বলে র‍্যাব জানায়। এনিয়ে এ মামলায় মোট ১২ জন আসামি গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চেরাংঘাট বাজারে মোর্শেদ আলীকে নির্মমভাবে হত্যা করা হয়।

আগে১২ মে অনুষ্ঠিতব্য রামু উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বানচালের অপচেষ্টায় কুচক্রীমহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান
পরেরামুর পর্যটন খাতের সম্ভাবনা স্বপ্নতরী জাহাজ ও স্বপ্নতরী শিশুপার্ক