
প্রেস বিজ্ঞপ্তি:
১২ মে অনুষ্ঠিতব্য রামু উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের অপচেষ্টায় একটি চিহ্নিত কুচক্রীমহল ফেইসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমুলক নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এ সমস্ত ভূয়া খবরে বিচলিত ও বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
পূর্ব নির্ধারিত তারিখে আগামী ১২ মে বিপুল জনসমাগমের মাধ্যমে একটি সুন্দর, স্বচ্ছ ও অংশগ্রহনমুলক রামুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপহার দেয়ার কথা তুলে ধরে এক বিবৃতিতে তিনি বলেন, ভোট বিহীন রাতারাতি কৃত্রিম জনপ্রতিনিধি বনে যাওয়া রামুর ঈর্ষাপরায়ণ- নাটকবাজ এক নেতার ইন্ধনে ফেইসবুকে এ সমস্ত ভূয়া ও কাল্পনীক খবর প্রচার করা হচ্ছে। যা একটি নেতৃত্বহীন ও সস্তা রাজনীতির পরিচায়ক।
তিনি বলেন, যখনি রামু উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয় তখনি ঐ অপরিপক্ক, গণধিকৃত মাথামোটা মহলটি সস্তা রাজনীতিতে জড়িয়ে নিজেদের দেওলিয়াপনা মানুষের কাছে জানান দে।
কালো টাকা-ক্ষমতার অপব্যবহার ও জনগনের সাথে মিথ্যা নাটকবাজি করে বেশি দিন নেতৃত্ব টিকিয়ে রাখা যায় না। ঐ সমস্ত অপরিপক্ষ নেতার ক্ষমতা ক্ষয় হয়ে আসবে অচিরেই। মনে রাখা উচিত ইতিহাস কাউকে ক্ষমা করে না।
পরিশেষে ঐ সমস্ত স্বার্থনেষী ও ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি আগামী ১২ মে’র রামু আঃ লীগের সম্মেলনকে সার্থক ও সফল্যমন্ডিত করতে এগার ইউনিয়নের আঃ লীগের নেতাকর্মীদের দলে দলে অংশগ্রহন করার অনুরোধ জানান রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।













