
সিবিকে ডেস্ক:
রামুর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাহমিদা মুস্তফা(১৭৩৫৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি খাগড়াছড়ি’র দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী ৮ ই মে ২০২২ ইংরেজি এ আদেশ জারী করেন।
দীঘিনালার বিশ্বস্থ সুত্রেবকর্মকালীন তিনি পাহাড়, বালুখেকো, ভেজাল খাদ্য ও বাল্য বিবাহের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন।দায়িত্ব পালনে তিনি যথেষ্ট কর্মঠ, সাহসী বলেও জানা গেছে।
এর আগে ১৯ এপ্রিল ২৩০ নম্বর স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রামুর বর্তমান ইউএনও প্রণয় চাকমাকে ব্রাহ্মণবাড়িয়ার এডিসি হিসাবে পদায়ন করা হয়।













