খুনিয়া পালংয়ে প্রবাসীর জায়গা দখলে নিতে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর

0
5

নুরুল ইসলাম সেলিম,রামু

খুনিয়াপালং ধেছুয়ায় তান্ডব চালিয়ে দীর্ঘদিনের বাড়ী -ভিটা দখলে নিতে হামলা করেছেন চিহ্নিত সন্ত্রাসী বাহিনী।
আরব আমিরাত (দুবাই) প্রবাসী আবদুল খালেক ও তার সহধর্মিণী মরিয়ম বেগম দুইজনেই দীর্ঘ দিন যাবত প্রবাসে থাকেন বলে জানা গেছে। তাই
নিন্ম তপশীলের খতিয়ান ভুক্ত বাড়ী ও ভিটার জায়গা দেখা শুনার যাবতীয় দায়িত্ব দেন খুনিয়াপালং ইউনিয়ন ধেছুয়াপালং ৪নং ওয়ার্ডের মৃত আব্দু রহমানের ছেলে মোঃ মীর কাসেম কে। সে দীর্ঘদিন যাবত সততার সহিত কর্তব্য ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমস্ত কিছু পালন করে যাচ্ছেন জানা যায়। পাশ্ববর্তী খুনিয়াপালং ৪নং ওয়ার্ডের একই এলাকার নুরুল ইসলাম (২৫) পিতা মৃত আলী আহমদ, মৃত শ আবদুল কাদের (৫০) পিতা মৃত শহর মুলুক, মোঃ সাঈদ(২২)পিতা মৃত আলী আহমদ, আনোয়ার হোসেন (২০) পিতা আলী আহমদ, মন্জুর আলম, পিতা মৃত দেওয়ান আলী, বাপ্পী পিতা আব্দুল কাদের, খোরশিদা বেগম,স্বামী মৃত আব্দুল কাদের, শামরুক বিবি স্বামী আলী আহমদ, মছুদা বেগম স্বামী মৃত দেওয়ান আলী,ছফুরা খাতুন পিতা শহর মুলুক, বুলবুল আকতার, আয়েশা বেগম, মমতাজ সর্ব পিতা আলী আহমদ আনোয়ার হোসেন, মাস্তান, উশৃংখল, ভুমি দখলকারী,অসৎ প্রকৃতির লোক যৌথ ভাবে মিলে ভিটা ও বাড়ি দখলে নেওয়ার জন্য ৮ই মে রাত আনুমানিক ১২ঘটিকায় পরিকল্পিত ভাবে জায়গার বাউন্ডারী ওয়াল ভাংচুর করেছে বলে অভিযোগে জানা গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় আরব আমিরাত দুবাই প্রবাসী আব্দুল খালেক ও তাহার সহধর্মিণী মরিয়ম বেগমের সংগে বিবাদীদের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজার এম,আর মামলা নং ৬৪০/২০২২ ফৌজদারি বিঃ ১৪৪ধারা যার খতিয়ান নং মৌজাঃ ধেছুয়াপালং, রামু বি,এস, ১৪২নং খতিয়ানের সৃজিত বি,এস,৪৯৩,৪৬৬ নং খতিয়ানের বি,এস১১১৪ নং দাগের ১,২০ এর জমি বিরোধীয়। যাহা আগামী ১১/০৫/২০২২ইং তারিখ পযন্ত নিষেধাজ্ঞা বলবদ আছে। অথচ বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে জবর দখল করার উদ্যাশে গায়ের জোরে সংঘবদ্ধ ভাবে বাড়ি কেয়ার টেয়ার ১।মুসলিম মিয়া( ৪০), খোরশিদা বেগম( ৬৫), মিম (৩০),তাহাদের আটক করিয়া অজ্ঞাত স্হানে নিয়ে যায়। বিবাদীরা ৩টি গরু, ৩টি ছাগল,১টি জেনেরেটর, ২ড্রাম ভেজা সুপারীসহ বাড়ির আসবাবপত্র সহ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুটপাট করেছে বলে রামু থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন।
উক্ত ঘটনা সংঘটিত করার সময় ৯৯৯ অবহিত করা হলে ঘটনাস্হলে রামু থানা ছুটে যান বলে জানান ভুক্তভোগীরা।
এই ব্যাপারে প্রশাসনের নিকট তরিৎ ব্যবস্হা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। তিনি খুনিয়াপালং এর এই ঘটনা শুনে বলেন মূলত প্রবাসী আবদুল খালেক ও মরিয়ম বেগমের সম্পদ দখল করতে এই ঘটনা সংঘটিত করেছে। এরা বাংলাদেশে নিজের জীবিকা নির্বাহ করে অর্থ পাঠাই।তাই ভুমি মন্ত্রনালয়ের ঘোষিত ভুমি সংস্থার আইন বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খাজনা আদায় করা, খতিয়ান ভুক্ত সম্পক্তি মালিদের হাতে ফেরত দানের যুগোন্তকারী পদক্ষেপ নিলে এই দেশের সিংহভাগ হত্যা,অপহরণ, গুম বন্ধ হবে।তিনি সংঘটিত ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। এবং এলাকা বাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আগেটেকনাফের আলোচিত আলো হত্যা: ৬ জনের মৃত্যুদন্ড, ২ জনের খালাস
পরে১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব