
নিজস্ব প্রতিনিধি:
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অজুহাতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত কক্ষে প্রবেশ করতে পারেন কিনা এমন প্রশ্ন করায়
গণমাধ্যমকর্মীদের সাথে অশোভনীয় দুর্ব্যবহার করেছেন কক্সবাজারের রামু বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী এস. এম মঈনুল ইসলাম।
বুধবার (১৮ মে) সকালে রামুর রাজাকুলস্থ দৈনিক আজকের পত্রিকার রামু প্রতিনিধি শিপ্ত বড়ুয়ার বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ তল্লাশীর নামে অর্তকিত অবস্থায় ঢুকে পড়ে বিদ্যুৎ বিভাগের দুই কর্মী। তাদের দেখে ব্যক্তিগত কক্ষে প্রবেশের আগে অনুমতি নিয়েছেন কিনা জানতে চান শিপ্ত বড়ুয়া।
অই দুই কর্মী শিপ্তের প্রশ্নের উত্তর না দিয়ে উলটো তাকেই হেনস্থা করেন, ব্যবহার করেন অযাচিত ভাষা। একই সময়ে ভাঙ্গচুর করা হয় অই কক্ষে থাকা আসবাবপত্র।
পরে, শিপ্ত তার অন্য সহকর্মী দের নিয়ে রামু বিদ্যুৎ অফিসে গিয়ে অই অফিসের প্রধান কর্তা আবাসিক প্রকৌশলী এস. মইনুল ইসলাম কে ঘটনার বিবরণ দিয়ে মৌখিক অভিযোগ করেন।
কিন্তু সেখানেও বাধে বিপত্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে শিপ্ত কে অকথ্য ভাষায় নাজেহাল করছেন মইনুল। এসময় উত্তপ্ত মইনুল কে বলতে শোনা গেছে, ” গরম দেখাচ্ছি তো কি হয়েছে। কারো অনুমতি লাগেনা বিদ্যুৎ বিভাগের, আমি গেজেটেড কর্মকর্তা। যা করবি কর।”
শিপ্ত বড়ুয়া বলেন, “অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করা তো দূরের কথা আমাদের এক টাকা ও বিদুৎ বিল বাকি নেই। প্রতিকার চাইতে গিয়ে মঈনুল ইসলাম খারাপ ব্যবহার করেছেন এমনকি এক পর্যায়ে হুমকি ও দিয়েছেন।”
মুঠোফোনে এ প্রসঙ্গে জানতে চাইলে এস এম মইনুল ইসলাম ” ফোনে আপনাদের এত কথা বলতে পারবো না, কি হয়েছে বেশি জানার ইচ্ছে হলে অফিসে আসেন। ” বলে ফোনটি কেটে দেন।













