
কাজী এম,আবদুল্লাহ আল মামুন:
কাউযারখোপ ইউনিয়নের প্রয়াত প্রকৌশলী গিয়াসউদ্দীন রুবেল স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২০ মে শুক্রুবার বিকেলে স্হানীয় বাইতুর রিদুয়ান জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয,
বিশিষ্ট সমাজ সেবক ওসমান সরওয়ার মামুনের সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন মরহুম গিয়াসউদ্দীন রোবেল ছিলেন সামাজিক, মানবিক, নম্র,ভদ্র ও বহু গুনে গুনান্বিত এই ইউনিয়নের এক সম্ভাবনাময়ী যুবক,
মরহুম গিয়াসউদ্দীন রোবেলের নামে তার বাড়ীর পাশ্বে একটি অভ্যন্তরীন সড়কের নাম করন করা হবে,
তিনি আরো বলেন এলাকা ও মানুষ নিয়ে তার চিন্তা ধারাখুবই ভালো ছিলো,তার অসমাপ্ত কাজ কে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত প্রয়াস চালানোর আহবান জানান,
আলোচনা সভায় বক্তব্যে রাখেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধীক এম,সুলতান আহমদ মনিরী, রামু লেখক ফোরামের সাধারন সম্পাদক হাফেজ আবুল মন্জুর, মোহাম্মদ হানিফ জিহাদী,মাওলানা আতাউল্লাহ, মাওলানা ছৈয়দুল্লাহ ফারুকী, দেলোয়ার হোসেন সাঈদী,মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কলিমুল্লাহ।













