
প্রেস বিজ্ঞপ্তি:
গত ১২ মে নীতিশ বড়ুয়াকে সভাপতি, সোয়েব সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠিত রামু প্রেস ক্লাবের ৫ সদস্য এক বিবৃতিতে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত একটি বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য কাজী আব্দুল্লাহ আল-মামুন, সদস্য আহমদ ছৈয়দ ফরমান ও শওকত ইসলাম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গত ১২ মে রামু প্রেস ক্লাবের সভায় উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করি। সে কমিটির সাথেই আমরা সম্পৃক্ত। তাই রামু প্রেস ক্লাব নামে ভিন্ন কোন কমিটির সাথে আমাদের সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। এমতাবস্থায় রামু প্রেস ক্লাব নামে আরেকটি কমিটি গঠিত হয়েছে বলে আমাদের নামও যুক্ত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি বিভ্রান্তিকর ও অনভিপ্রেত। সে সংবাদে যে সভার কথা উল্লেখ করা হয়েছে তেমন কোন বৈঠকের বিষয়ে আমরা অবগতও নই। আমরা সে বিভ্রান্তিকর সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাই।













