রামুতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত

0
3

 

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বন অধিদপ্তরের আয়োজনে ও ইডিসিআর (ইকো ডেভেলপমেন্ট এন্ড কোস্টাল রেজিলেন্স অঅর্গানাইজেশন) রামু শাখা এবং গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সহযোগিতায় বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। রবিবার বিকেলে রামু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ইডিসিআর রামু শাখার উপদেষ্টা কিশোর বড়ুয়া, ইডিসিআর রামু শাখার প্রধান নির্বাহী এবং গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, ইডিসিআর’র সহ-সভাপতি সেঁজুতি রোশনাই, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া,সাধারন সম্পাদক সোয়েব সাইদ সহ সংলিষ্টরা বক্তব্য রাখেন।

দিবসের প্রতিপাদ্য নিয়ে কিশোর বড়ুয়া জানান, মানুষের যেমন এই পৃথিবীতে বসবাসের অধিকার আছে সকল জীববৈচিত্রের সমানভাবে বাঁচার অধিকার আছে। জীববৈচিত্র্যকে আমরা বাঁচাতে না পারলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ বলেন, ইতোমধ্যেই কক্সবাজার জেলার জীববৈচিত্র্য রক্ষায় আমাদের নানান কর্মসূচি পালিত হয়েছে। বিশেষ করে সংরক্ষিত বনভূমিতে তামাক চাষ, শত শত একর বনভূমি ধ্বংস করে বিভিন্ন স্থাপনা এসব বন্ধে ঢাকায় বনবিভাগের নিকট আমরা লিখিতভাবে জানিয়েছি।

এসময় সাবেক ছাত্রনেতা আমজাদ আলী,রামু উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল,রামু কলেজ ছাত্রলীগ নেতা আশিক সহ সংলিষ্টরা উপস্থিত ছিলেন।

“জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে রামু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালনের কর্মসূচি।

আগেডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ই-জিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: যুগ্ম সচিব মো. আকনুর রহমান 
পরেরামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির ৫ সদস্যের বিবৃতি