সোয়েব সাঈদ, রামু
রামুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, রামু থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বক্তব্য রাখেন।
কর্মশালায় রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়াসহ রামু উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন। এতে ৫টি গ্রুপে বিভক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগ
আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমুহ, সবার জন্য বিদ্যুৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বাস্তবায়নে সমস্যা সমুহ চিহ্নিত করে এর সমাধানে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।