৪জুন রামু উপজেলা আ: লীগের প্রতিবাদ সভা

0
6

প্রেস বিজ্ঞপ্তি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রান নাশের হুমকির প্রতিবাদে রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৪ জুন বিকাল ৩টায় চৌমুহনী চত্বরে বিশাল প্রতিবাদ সভা অনুুুুষ্ঠিত হবে।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  মুজিবুর রহমান।

সভায় সভাপতিত্ব করবেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডলের সঞ্চালনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উপজেলা- ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উক্ত সভায় গুরত্বপূর্ন বক্তব্য প্রদান করবেন। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে দলীয় নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানিয়েছেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।

আগেঝিলংজার সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুরের ইন্তেকাল
পরেআর্জেন্টিনার ম্যাচ জয়ের আনন্দে বেরিয়েছিলেন দুই ভাই, প্রাণ গেল সড়কে