কাউয়ারখোপ বালিকা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

0
5

 

নিজস্ব প্রতিবেদক:

রামু উপজেলার কাউয়ারখোপ রিয়াজুচ্ছালিহাত বালিকা মাদ্রাসায় চলতি সালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল ৫ জুন রবিবার বেলা ১২ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হকে সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠান কাউয়ারখোপ ইউনিয়নে নারী শিক্ষা প্রসারে ব্যাপক অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এলাকার সর্বস্হরের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্টানে বক্তব্যে রাখেন, রামু প্রেস ক্লাবের সহসভাপতি ও কাউয়ারখোপ ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার কাজী এম,আবদুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাবিবুল্লাহ সওদাগর, সমাজ সেবক হাজী আমির হামজা, শিক্ষক মাওলানা এনামুল্লাহ।
অনুষ্টানে বিদয়ী ছাত্রীদের উপহার সামগ্রী বিতরন ও
তাদের সামগ্রীক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আগেসীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো সেনাবাহিনী
পরেপরিবেশ সুরক্ষায় একযোগে কাজ করতে হবে