রাজারকুল আ:লীগের সা: সম্পাদক মেম্বার জুবাইর এর মৃত্যুতে সোহেল সরওয়ার কাজলের শোক

0
5

 

হাসান তারেক মুুুকিম:
রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউপি সদস্য মো: জুবাইর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
তিনি ঢাকা থেকে এক বিবৃতিতে জানান, মোঃ জুবাইর ছিলেন বঙ্গবন্ধুুুর আদর্শে লালিত আওয়ামী রাজনীতিতে একজন নিবেদিত প্রাণ। ছিলেন সৎ ও দক্ষ কর্মী বান্ধব সংগঠক। রাজনীতিতে নেতৃত্বের প্রতি তার আনুগত্য ও বিশ্বস্ততা ছিল নিঃসন্দেহে অনুকরণযোগ্য। আওয়ামী রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে নেতাকর্মীদের মাঝে মরহুম জুবাইর আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে সোহেল সরওয়ার কাজল সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করার কারনে জুবাইর এর দাফন কাফন সহ সার্বিক বিষয়ে দেখভাল করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সহসা ঢাকা থেকে ফিরে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মরহুম জুবাইর এর পরিবাবের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদেরকে সার্বিক সহযোগীতার  প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, মোঃ জুবাইর মর্মান্তি সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। সোমবার আনুমানিক বেলা ১১ টায় রামুর কলেজ গেইটের পশ্চিম পার্শ্বে মোটর সাইকেল আরোহী জুবাইরকে চাপা দেয় বালু বাহী পিকআপ। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আগেরামুতে পিকআপ চাপায় ইউনিয়ন আ: লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য জুুুবাইর’র মৃত্যু
পরেকক্সবাজারে সংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত