
এম,আবদুল্লাহ আল মামুন:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত সাবেক মেম্বার মোাহাম্মদ হাছান প্রকাশ হাছান বৈদ্যে ইন্তেকাল করেছেন,
ইন্নালিল্লাহি ওয়া——- রাজেউন,
৭ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় হ্রদ রোগে আক্রান্ত হলে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যে রত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন,,
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর,
তিনি স্ত্রী ৪ পুত্র ও এক কন্যা রেখে যান।
কর্মময় জীবনে তিনি দুইবার কাউয়ারখোপ ইউপির সদস্য ছিলেন এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর রামু আসন থেকে টেলিভিশন প্রতীক নিয়ে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন,
মধ্যে কাউয়ারখোপ পাহাড় পাড়ায় মসজিদ প্রতিষ্টার পাশাপাশি সমাজ সেবায় নানা অবদান রাখেন,
সাংসদ কমলের শোক:
এদিকে বিশিষ্ট আওয়ামীলীগনেতা মোহাম্দ হাসান মেম্বারের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান,
উপজেলা চেয়ারম্যান কাজলের শোক:
অপরদিকে শোক প্রকাশ করেছেন রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল,
এক শোক বার্তায তিনি বলেন মরহুম মোাহম্মদ হাসান
মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় সম্পৃক্ত ছিলেন,
এদিকে শোক জানিয়েছেন
কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম,
রামু উপজেলা যুবলীগের সহসভাপতি সমাজ সেবক ওসমান সরওয়ার মামুন সহ বিভিন্ন রাজৈতিক ব্যক্তি বর্গ।













