চকরিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

0
7

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মো. ফরহাদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফরহাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার ড্রাইভার মো. নুরুল আলমের ছেলে। ফরহাদ পেশায় একজন ব্যবসায়ী। পৌর বাস টার্মিনালে তার একটি রেস্টুরেন্ট রয়েছে বলে জানান পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব।

বুধবার (১৫ জুন) দিবাগত রাত ২টায় চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচা রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, বুধবার দিবাগত রাত ২টায় কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলে বসা ছিলো মো. ফরহাদ। এ সময় কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক ফরহাদকে ধাক্কা দেয়। পরে তাকে স্থানীয়া উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ফরহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগেরোহিঙ্গা ক্যাম্পে মুন্না বাহিনীর গুলিতে আরসা সদস্য নিহত
পরেওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা শুক্রবার শুরু