
কক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।
সোমবার সকাল ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।
নিহতরা হলেন, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে
আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।
আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।
ওসি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী কাভার্ডভ্যান বিপরিত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













