
এম,আবদুল্লাহ আল মামুন:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক মেম্বার সমাজ সেবক মীর কাসেমের জানাজা ২২ জুন রাত ৯টায় স্হানীয় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয়।
মরহুমের ছোট পুুত্রের ইমামতিতে অনুষ্টিত জানাজার পুর্বে মুসল্লিদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলভগের সভাপতি সোহেল সরওয়ার কাজল বলেন মরহুম মীর কাশেম মেম্বার ছিলেন একজন সফল জনপ্রতিনিধি ও স্বজ্জন ব্যক্তি,
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন, কাউয়ারথোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা যুবলীগের
সহসভাপতি ওসমান সরওয়ার মামুন,মোক্তার আহমদ, মাওলানা মোহাম্মদ মোস্তফা,মরহুমের ভাতিজা তাজউদ্দীন ,বড় পুত্র সোয়াইবুদ্দিন সোহেল, জানাজায় জনপ্রতিনিধি,শিক্ষক,সহ নানা শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন,
জানাজা শেষে স্হানীয় কবর স্হানে দাফন সম্পন্ন হয়।
তিনি বুধবার দুপুর আড়াইটায় নিজ বাসায় ইন্তেকাল করেন,মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ২ কন্যা সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন,
তিনি পুর্ব কাউয়ারখোপ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম মোস্তফা মাস্টারের এক মাত্র ছোট ভাই।দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্হানে চিকিৎসারত ছিলেন।













