
নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে কক্সলাইন-রামু লাইন শ্রমিক সমিতির সভাপতি মিজানুর রহমানকে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগী রামু থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার(জিডি) নাম্বার ১২৩১।
জিডি সুত্রে জানা যায়, দেশের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি কারনে ড্রাইভার-হেলপারদের প্রাপ্ত বেতনে সংসার চালানো সম্ভব না হওয়ায় শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সংগঠনের সভাপতি হিসেবে মিজানুর রহমান মালিক কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বেতন বৃদ্ধির আবেদন করেন, পাশাপাশি বিষয়টি স্থানীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকেও স্মারকলিপি সহকারে অবহিত করেন। ইহাতে মালিকপক্ষের কিছু সদস্য বিশেষ করে নুর হোছনের পুত্র ফজলুল করিম মিজানের উপর ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের দাবির প্রতি কোনরূপ সম্মান প্রদর্শন না করে উল্টো তাকে দেখে নেয়ার, তাকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার, প্রয়োজনে তাকে ভাড়াটিয়া গুন্ডা মাস্তান দিয়ে মারধর ও খুন খারাবি করার এমনকি তার মালিকানাধীন রামু লাইন -কক্সলাইন পরিবহনে থাকা তিনটি গাড়িও ব্যাপক ক্ষতি সাধন করার হুমকি সহ নানা ষড়যন্ত্র করছে। বিবাদী স্বয়ং বা তাহার ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা শ্রমিক নেতা মিজানকে যেকোন মুহুর্তে মারধর ও খুন খারাবির মত জঘন্যতম ঘটনা সংঘঠন করতে পারে বিধায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য শ্রমিক নেতা মিজান রামু থানায় একটি সাধারন ডাইরী করেছে। এব্যাপারে ভুক্তভোগী কক্সলাইন-রামু লাইন শ্রমিক সমিতির সভাপতি মিজানুর রহমান তদন্তপূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য যে, শ্রমিক নেতা মিজানুর রহমান রামুতে বাস শ্রমিকদের নানা দাবি-দাওয়া সহ তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী ও সোচ্ছার ভুমিকা পালন করে আসছেন দীর্ঘদিন থেকে। অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বাস মালিক পক্ষের অনেকে শ্রমিক নেতা মিজানের প্রতি ছিল চরম অসন্তোষ। যার প্রেক্ষিতে একটি মহল তার দৈনন্দিন জীবনে প্রতিবন্ধকা সৃষ্টিতে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছিল দীর্ধদিন থেকে। সম্প্রতি বাস মালিক পক্ষের ফজলুল করিম কর্তৃক শ্রমিক নেতা মিজানকে হত্যার হুমকি প্রদানের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে প্রকাশ্য হল।













