রামুর কচ্ছপিয়াতে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ২ যুবক গুরুতর আহত

0
6
বার্তা পরিবেশক:
রামু উপজেলাধীন কচ্ছপিয়া নতুন পাড়ায় জমি বিরোধ কে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দুই যুবক কে গুরুতর আহত করেছেন আহতরা হলেন শাহাবুদ্দিন (৩৭) ও নুরুল আবছার (২৫) উভয় পিতা মোহাম্মদ হোসেন সাং কচ্ছপিয়া নতুন পাড়া। আহতরা সাংবাদিকদের জানিয়েছেন সন্ত্রাসি নুরুল আলম ৩৫ এর নেতৃত্বে ১০/১৫ জনের সন্ত্রাসী দল বিভিন্ন অস্ত্র দা লোহার রড লম্বা কিরিচ সহ বিভিন্ন  সশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়ে এমনকি সন্ত্রাসীরা আমাদের কে মরে গেছি ভেবে মাঠিতে ফেলে চলে যায়  পরক্ষনেই স্হানীয় এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহতরা জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে আহত শাহাবুদ্দীন এর স্ত্রী বুল বুল আক্তার জানিয়েছেন। রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন কচ্ছপিয়াতে একটা ঘটনার খবর পেয়েছি কেউ অভিযোগ বা এজাহার জমা দেয়নি এজাহার ফেলে আইন গত ব্যবস্হা নেওয়া হবে। উক্ত ঘটনায় আহত শাহাবুদ্দীন এর স্ত্রী বাদি হয়ে নুরুল আলম কে প্রধান আসামি করে রামু থানায় ১০/১৫ সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত এজাহার জমা দিয়েছেন। স্হানীয় এলাকাবাসী বলেন আবারও যেকোন সময় রক্ত ক্কয়ী সংগস্রের আশংকা রয়েছে বলে জানা গেছে।
আগেশহরের লালদিঘী পাড়ে হোটেলে অভিযান: পতিতা-খদ্দেরসহ ২০ জন আটক
পরেরামুর জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের ঈদ পুনর্মিলনী ও পাঠাগার উদ্বোধন