
রামু প্রতিনিধি:
রামুতে বসত বাড়ি থেকে দুটি গরু চুরি হয়েছে। রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের মাহবুব এর বাড়িতে শুক্রবার, ১৫ জুলাই দিবাগত রাত ২ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। গৃহকর্তা মাহবুব জানিয়েছেন- রাত ২ টার দিকে একটি সংঘবদ্ধ চক্র তোর বাড়ির পাশের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যান। পরে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও গরু দুটির সন্ধান পাওয়া যায়নি।













