কক্সবাজার সৈকতে ফটো তোলার নামে পর্যটক হয়রানি, অভিযানে ৭ ক্যামেরা জব্দ

0
8

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে ৩০টি’র কথা বলে ২৫০টি ছবি তুলে টাকা দাবি করে পর্যটককে বিড়ম্বনায় ফেলা ফটোগ্রাফার (ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২) ইউনুসকে আটকের পর অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ। পৃথক অভিযানে সাতটি ক্যামেরাও জব্দ করা হয়।

সোমবার (১৮ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ইনানী ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ট্যুরিস্ট পুলিশের ইনানী জোনের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযানে ইনানী বিচ থেকে ৪ জন ও পাটুয়ারটেক বিচ থেকে ৩ জন অনুমোদনহীন ফটোগ্রাফারের কাছ থেকে সাতটি ক্যামেরা জব্দ করে বাজেয়াপ্ত করা হয়।

ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে বেশ কিছু ফটোগ্রাফার পর্যটকদের ছবি উঠানোর কথা বলে নানাভাবে হয়রানি করে আসছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এ অভিযান অব্যাহত থাকবে।

কোনভাবেই অবৈধ ফটোগ্রাফারদের বিচ এলাকায় ব্যবসা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার জানান তিনি

উল্লেখ্য, গত ৯ জুলাই সুগন্ধা সৈকতে এক দম্পতি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যান। সেখানে তারা ইউনুস নামের এক ফটোগ্রাফারকে দিয়ে সব মিলে ৩০/৪০টি ছবি তোলার জন্য ঠিক করেন। কিন্তু ইউনুস মোট ২৫০টি ছবি তোলে এবং বিল ৮০০ টাকা বলে দাবি করে। অতিরিক্ত ছবি নিতে অস্বীকৃতি জানালে ফটোগ্রাফার ওই দম্পতিকে হুমকি ধামকি দিতে শুরু করে। পরে একরকম বাধ্য হয়েই পুরো টাকা দিয়ে দেন। এরপর তিনি সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি অভিযোগ পাঠান। সেই অভিযোগের ভিত্তিতে ১৭ জুলাই সুগন্ধা বিচ থেকে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

আগেসংবিধান লঙ্ঘন করে সংরক্ষিত বনভূমি বিভিন্ন সংস্থাকে লিজ দেওয়া দুঃখজনক- বাপা
পরেচকরিয়ায় ব্যবসায়ীর কাছে টাকা ধার চেয়ে ধর্ষি*ত হলেন প্রবাসীর স্ত্রী, অভিযুক্ত গ্রেপ্তার