চকরিয়ায় জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির বস্তা*বন্দি লা*শ

0
4

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ‍উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার মহাসড়ক  থেকে আনুমানিক ৩ গজ দূরে জঙ্গল থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল আহমেদ।

তিনি জানান, পঁচে গলে যাওয়া বিকৃত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে গলে বিকৃত হয়ে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না।

তিনি আরও জানান, লাশটি কোথা থেকে, কিভাবে এলো, তার অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আগেহলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল
পরেপেকুয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো মেশিন জব্দ