পেকুয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো মেশিন জব্দ

0
13

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো মেশিন জব্দ করেছে বনবিভাগ।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলার টইটং ইউনিয়নের রমিজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক।

তিনি বলেন, বনবিভাগের সংরক্ষিত রমিজপাড়া এলাকায় একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছে খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়। এ বিষয়ে পেকুয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

আগেচকরিয়ায় জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির বস্তা*বন্দি লা*শ
পরেচবি ছাত্রীকে যৌ*ন নিপী*ড়নে গ্রেপ্তার সবাই ছাত্রলীগের, ছিল নিজস্ব ‘সিন্ডিকেট’