বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি সদর উপজেলার কমিটি ঘোষণা

0
12

 

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কক্সবাজার সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ভাস্কর দাশ সভাপতি ও আবদুর রহিমকে সিনিয়র সহ—সভাপতি (সম্পাদক) পদে নির্বাচিত করা হয়। রোববার (৩১জুলাই) রাত সাড়ে ৮টায় নবকমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

জেলা সভাপতি আরিফ উল মওলার সভাপতিত্বে ও সিনিয়র সহ—সভাপতি (সম্পাদক) মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নারায়ন দাশ, বিমল চৌধুরী, সজল দাশ, সীবুদত্ত,নিপু দত্ত, সদস্য আশরাফুল ইসলাম, তিলক চৌধুরী, আবু কায়সার লিটন, মোঃ ইলিয়াছসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আরিফ উল মওলা বলেন, এটি সরকার স্বীকৃত ওষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন। তাই সংগঠনের উন্নয়নে নবকমিটির নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করতে হবে।

সিনিয়র সহ—সভাপতি (সম্পাদক) বলেন, এক মাসের মধ্যে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন কমিটি গঠন করে পুর্ণাঙ্গ কমিটি করতে হবে। এতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও আরও মজবুত হবে।

আগেরামু’র আমতলিয়া পাড়ায় কবরস্থান সংস্কারের উদ্যোগ এলাকাবাসীর
পরেচকরিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত