
প্রেস বিজ্ঞপ্তিঃ
রামুর ফতেখাঁরকুল আমতলিয়া পাড়া গ্রামের দীর্ঘদিনের পুরাতন কবর স্থানটি সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। আমতিলয়া পাড়া গ্রামের মেরংলোয়া মৌজায় ১৯৯০সালে স্থাপিত আর.এস ৪৪১. বি.এস ৮৬৭দাগের .০৫ শতক পরিমাণ জমিতে স্থাপিত কবর স্থানটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেকটা কবর স্থানের অনুপযোগীতা দেখা দিয়েছে। ফলে এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিরা নিজ উদ্যোগে কবর স্থানটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তারা প্রাথমিক পর্যায়ে সেখানে সাইনবোর্ড টাঙ্গান এবং পরবর্তীতে কবর স্থানের চতুর্থ পাশে সীমানা প্রাচীর নির্ধারণ করারও উদ্যোগ নেন। এব্যাপারে স্থানীয় আমতলিয়া পাড়া গ্রামের আবুল কাশেম, আমির হোসেন, মোহাম্মদ ইসহাক, জাফর আলম, মোহাম্মদ নুরুল আজিমসহ অন্যান্যরা জানান, এই কবর স্থানে আমাদের শিশু-কিশোরসহ অনেকের দাফন করা হয়েছে। সম্প্রতি কবর স্থানের সীমানা প্রাচীর নির্ধারণসহ নানা কাজ কর্ম সম্পাদন করে কবর স্থানটিকে আরো মান সম্মত করতে আমরা এলাকার প্রায় ১শ পরিবারের লোকজন উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও কবর স্থান সংস্কারে আমরা বিভিন্ন স্থরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সহায়তায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।













