
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে আবাসিক হোটেলে নিয়ে নিজের স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে একইসাথে ১ লাখ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আসামীকে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
গত ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় প্রদান করেন।
দন্ডিত আসামী নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটিয়া ৩ নং ওয়ার্ডের নুরুল ইসলামের পুত্র সালাহ উদ্দিন (৩০)। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।













