
আবদুল মালেক সিকদার, রামু
রামুতে আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দালালের সহযোগিতায় প্রশাসনকে ম্যানেজ করে অন্য জনের জায়গায় বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক অসহায় পরিবার।প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সহ যোগিতা পাচ্ছে না এই অসহায় পরিবার টি। ঘটনাটি ঘটেছে রামু রাজারকুল ইউনিয়নের (দেয়াংপাড়া)শর্মা পাড়া এলাকায়। রাজারকুল ইউনিয়নের শর্মাপাড়া এলাকার মৃত ক্ষিরোধ শর্মার ছেলে সুমন শর্মা,মৃত ললিত চন্দ্র শর্মা ছেলে সুভাষ শর্মা,অনিল
শর্মার ছেলে মিশুক শর্মা বাদী হয়ে বিপ্লব
শর্মা,সজল শর্মা, মিটন শর্মা,দীপ্ত শর্মা,দিপক
শর্মাসহ ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রাজারকুল মৌজার বিএস ১৫৭৮/৩ খতিয়ানের ৫৬৪০ দাগের বিরুদ্ধে এম আর মামলা নং ১৩৪৭/২০২২ দায়ের করে। ২৭ জুলাই ২০২২ উক্ত মামলার দীর্ঘ শুনানি শেষে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান সার্বিক বিবেচনা করে বিরোধীয় জায়গা সরেজমিন তদন্ত পূর্বক মতামতসহ রিপোর্ট দেওয়ার জন্য জন্য নির্দেশ প্রদান করে সহকারী কমিশনার ভূমি রামু কে, এবং অফিসার ইনচার্জ রামু কে বিরোধীয় জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আদেশ প্রদান করে। কিন্তু আদালতের এই আদেশ অমান্য করে ইট, বালি সিমেন্ট মওজুদ করিয়া ভাড়াটিয়া সন্ত্রাসী এনে অবৈধভাবে জোরপূর্বক দিনের পর দিন বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনা প্রশাসন কে বারবার অবহিত করলেও কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানান মামলার বাদী পক্ষ। এই ঘটনা কে কেন্দ্র করে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষসহ খুন খারাবী ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী। বিরোধীয় জায়গায় বাড়ি নির্মাণ বন্ধ সহ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আদালতের হস্তক্ষেপ ও প্রশাসনের সহযোগিতা চান ভুক্তভোগী সুমন শর্মা সুভাষ শর্মা ও মিশুক শর্মা।













