দৈনিক যুগান্তর এর রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম

0
5
রামু প্রতিনিধি:
দেশের শীর্ষ সংবাদপত্র দৈনিক যুগান্তর এর রামু প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান মো. তারেক মুকিম। সম্প্রতি পত্রিকা কর্তৃপক্ষ তাকে পরিচয়পত্র হস্তান্তর করে। হাসান মো. তারেক মুকিম রামু প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার ডটকম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক কক্সবাজার বার্তার রামু প্রতিনিধি। ইতিপূর্বে তিনি কক্সবাজার থেকে প্রকাশিত একাধিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন। হাসান মো. তারেক মুকিম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আবু তাহের এর বড় ছেলে।
এদিকে দৈনিক যুগান্তর এর রামু প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় হাসান মো. তারেক মুকিমকে অভিনন্দন জানিয়েছেন- রামু প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
আগেবাস ভাড়া বাড়ল
পরেনাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রথম মহিলা হেফজ ও এতিমখানা