রামুতে জমি দখলে নিতে মিথ্যা মামলা, নিষেধাজ্ঞা খারিজ করলো আদালত

0
13

 

রামু প্রতিনিধি:

রামুর খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া পালংয়ে জোরপূর্বক জমি দখলে নিতে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে একটি চিহ্নিত ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।

ঘটনার বিবরনে ও মোঃ হোছাইন জানান , ১৯৫৩ সনে রেজিস্ট্রি দলিল মুলে গোয়ালিয়া পালং মৌজার ৪ একর ৫৪ শতক জমির খরিদ মালিক দক্ষিন রাজারকুল সিকদার পাড়া এলাকার মৃত নজির আহমদ সিকদারের তিন পুত্র যথাক্রমে মোঃ আলম, মোঃ হানিফ ও মোঃ হোছাইন।  যা ৩৩১ বিএস খতিয়ান তাদের নামে চুডান্ত প্রচার আছে। সেই থেকে দীর্ঘ ৭০ বছর যাবৎ ভোগদখলে থেকে হালসনদ খাজনার দাখিলা দিয়ে আসছেন। এদিকে উক্ত জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে গোয়ালিয়া পালং এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীর গড়ফাদার গোয়ালিয়া পালং এলাকার মৃত ওসমান গনি সিকদারের পুত্র মোঃ শাহেদুজ্জামান বাহাদুর ও রাশেদুুুজ্জামান ডালিমের। তারা দীর্ঘদিন থেকে উক্ত জমি  জোর জবরদস্তিমুলকভাবে দখলে নিতে নানা সন্ত্রাসী কর্মকান্ড ও ষড়যন্ত্রের পায়তারা করে আসছিল। জবর দখলের ধারাবাহিক অংশ হিসেবে  শাহেদুজ্জামান বাহাদুর গং ইতিপূর্বে মোঃ আলম গংদের জমিতে চাষাবাদে বাধাপ্রদান করার চেষ্টা চালায়। উক্ত বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)প্রণয় চাকমা ও এসিল্যান্ড রিগ্যান চাকমা সরজমিনে পরিদর্শন করে মোঃ আলম গংদের পক্ষে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।

এদিকে শাহেদুজ্জামান বাহাদুর গং বিরোধপূর্ন জমির দাগ-খতিয়ানের তথ্য গোপন করে নিম্ন আদালতে মোঃ আলম গংদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পাশাপাশি চলচাতুরীর আশ্রয় নিয়ে একটি অস্থায়ী নিষেধাজ্ঞাও পেয়ে যান বাহাদুর গং। পরবর্তীতে উভয় পক্ষের দখল ও কাগজ পত্র যাচাই বাছাই করে দীর্ঘ শুনানীর পর ২৩/০৬/২০২২ তারিখ জেলা জজ আদালত উক্ত নিষেধাজ্ঞা খারিজ করে দেন। এতে করে মোঃ আলম গংদের স্বত্ব দখলীয় জমিতে আর কোন আইনী বাধা রইল না। এদিকে শাহেদুজ্জামান বাহাদুর গং অদ্যবদি সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী দিয়ে উক্ত জমি দখলের চেষ্টায় আলম গংদের হঁকাবকা, মারধর ও প্রান নাশের হুমকিসহ নানা ষড়যন্ত্রের পায়তারা করে যাচ্ছে বলে ভুক্তভোগীর অভিযোগ। এব্যাপারে ভুক্তভোগী মোঃ আলম গং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এব্যাপারে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আগেউন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে : জি এম কাদের
পরেনাইক্ষ্যংছড়ি থানা’র ওসি টানটু সাহা আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত