রামুর জোয়ারিয়ানালায় অসহায় পরিবারের বসত ভিটা জবর-দখলে মরিয়া প্রভাবশালী চক্র

0
6

প্রেস বিজ্ঞপ্তি:
রামুর জোয়ারিয়ানালায় একটি অসহায় পরিবারের বসত ভিটা জবর-দখলে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী চক্র। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি শাহ আলমের স্ত্রী শামীমা জামান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে- একই এলাকার মৃত মালেকুজ্জামান চৌধুরীর ছেলে রোকনুজ্জামান, আনিসুজ্জামান, সাহেদুজ্জামান, সাজেদুজ্জামানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন তার স্বত্ত¡দখলী জমিতে বিভিন্নভাবে বাঁধা প্রদান এবং তাদের মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে।
গৃহবধু শামীমা জামান লিখিত অভিযোগে আরো জানান- তিনি বসত ভিটার ১০ শতক জমি আমি তার বোনের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন ভোগদখলে রয়েছেন। এ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে কখনো বিঘœ ঘটেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে রোকনুজ্জামান ও তার ভাইদের নেতৃত্বে প্রভাবশালী চক্র আমাদের দূর্বলতার সুযোগে ক্রয়কৃত জমিটি জবর-দখলের হুমকী দিয়ে আসছে এবং কয়েকবার দখলে ব্যর্থ হয়ে তাকে এবং তার স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকী দিচ্ছে।
সর্বশেষ গত শনিবার, ১৩ আগস্ট সকালে শামীমা জামান বসত ভিটার পতিত জমিতে সুপারী চারা-রোপন এবং ঘেরাবেড়া সংস্কারের কাজ শুরু করেন। এসময় রোকনুজ্জামানসহ অভিযুক্তরা স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের রোপনকৃত চারা এবং ঘেরা-বেড়া উপড়ে ফেলার হুমকী দেয়। এমনকি যে কোন সময় রাতের আধাঁরে আমার বসত বাড়িতে হামলা ও ভাংচুর করারও হুমকী দেয়। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শামীমা জামান ও তার পরিবারের সদস্যরা। তাই আইনী প্রতিকার পাওয়ার জন্য শনিবার রাতে রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শামীমা জামানের স্বামী শাহ আলম জানান- শনিবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিদের নেতৃত্বে একটি দল তাদের বসত ভিটায় প্রবেশ করে ভাংচুরের চেষ্টা শুরু করে। কিন্তু তার স্ত্রীর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে রামু থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা সটকে পড়ে।
তদন্তকারি কর্মকর্তা রামু থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গী আলম জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিদের ডেকে বিষয়টি তদন্ত করা হবে। এরপরও কোন প্রকার হামলা বা ভাংচুর হলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

আগেরামুতে পৃথক ঘটনায় ২ জনকে কু*পিয়ে হ*ত্যা
পরেআজ জাতীয় শোক দিবস