দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রামুতে আওয়ামীলীগের সভা-বিক্ষোভ মিছিল

0
5

 

হাসান তারেক মুকিম,রামু

কক্সবাজারের রামুতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী এক যোগে সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আহষ্ট (বুধবার) বিকাল ৩ টায় রামু  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টায় লিপ্ত।তারা কখনো দেশের মঙ্গল চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে। মানবতা বিরোধী কর্মকান্ডের কারনে আজ তারা দেশের মানুষের কাছে ধিকৃত। ২০০৫ সালের ১৭ আগষ্ট আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো। আজও তারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাসশুল আলম মন্ডলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার নুরুল আমিন, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক সুজন শর্মা, নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী,শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহিন ,সাধারণ সম্পাদক হোছাইন আহমদ সিকদার, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারন সম্পাদক কায়েস বাঙ্গালী, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুপ মেম্বার, সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকের আহমদ, সাধারন সম্পাদক মন্জুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা ,রশিদনগর ইউনিয়নের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউয়ারখোপ ইউনিয়ন আ:লীগের সভাপতি মোঃ হোছন এমইউপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউনুচ খান ও ফিরোজ মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা,ওবাইদুল হক, রাহমত উল্লাহ,আকতার কামাল, জহির আলাউদ্দিন, আহমদুল হক, মোহাম্মদ জায়েদ, মোঃ আলাউদ্দিন প্রমুখসহ উপজেলা- ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে রামু উপজেলা আওয়ামীলীগের একটি বিক্ষোভ মিছিল চৌমুহনীর বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

 

আগেকক্সবাজার সৈকতে নিখোঁজের দুদিন পর সেই পর্যটকের মর*দেহ উদ্ধার
পরেবোমা হামলার প্রতিবাদে জেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ