আদর্শগ্রামে কবরস্থানের জমিতে ঘর নির্মাণ, উত্তেজনা

0
3

 

নিজস্ব প্রতিবেদক:
শহরের কলাতলী আদর্শগ্রামে কবরস্থানের জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার বাদে জুমা সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা।

আদর্শগ্রাম সমাজ পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় আদর্শগ্রাম। সেই থেকে সৈকত পাড়া, দক্ষিণ আদর্শগ্রাম, চন্দ্রিমা, ৫১ একরসহ আশপাশের এলাকার মানুষ মারা গেলে আদর্শগ্রাম কবরস্থানে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি একটি ভূমিদস্যু চক্রের ইন্ধনে মোহাম্মদ রওশনের পুত্র আবদুর রহিম, সাইদুর রহমান, মোহাম্মদ করিম, ওছিউর রহমান ও ফাতেমা একজোট হয়ে রাতের আঁধারে কবরস্থানে জমি দখল করে ঘর নির্মাণ করে। তাঁদের একাধিকবার নিষেধ করারও পর তাঁরা কারো কথায় কর্ণপাত করেনি। সর্বশেষ শুক্রবার জুমার নামাজ শেষে সমাজ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীরা কবরস্থানের জমিতে ঘর নির্মাণের বিষয় জানতে চাইলে ধারালো অস্ত্র, ইট—পাটকেল নিক্ষেপ করা হয়। হামলায় ১০ জন মুসল্লী আহত হয়। এসময় জরুরী পরিষেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার বকুল ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ আলী শাহেদ গিয়ে উভয়পক্ষকে শান্ত করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

এ বিষয়ে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর ও বলেন, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার বকুল বলেন, কবরস্থানে জমিতে ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওই ঘরে তালা মেরে দেওয়া হয়। তাদের শান্ত করে বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ বৈঠকের আহ্বান করা হয়। জমি পরিমাপ করে বৈঠকে সন্তোষজনক সমাধান করা হবে।

আগেদাম কমলো ডিমের, বাড়লো চালের
পরেরামুতে ট্রাক, মিনিট্রাক চালক-শ্রমিক সমবায়  সমিতির আহবায়ক কমিটি গঠন