রামু প্রতিনিধি:
রামু উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ চালক-শ্রমিক সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে কৃষ্ণ কান্তি দাশ সভাপতি, আবদুল গফুর সাধারণ সম্পাদক, তোফাইল আহমদ, রশিদ আহমদ ও রফিকুল ইসলাম সদস্য মনোনীত হয়েছে।
শুক্রবার, ১৯ আগস্ট সন্ধ্যা সাতটায় রামু বাইপাসস্থ সিটি পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এ কমিটি গঠন করা হয়।
শ্রমিক নেতা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা ট্রাক-মিনিট্রাক মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হোসেন, রামু উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ চালক-শ্রমিক সমবায় সমিতি লি. এর অন্যতম প্রতিষ্ঠাতা আকতার আহমদ ও রামু উপজেলা সড়ক পরিবহন চালক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জালাল আহমদ।
সভায় বক্তারা বলেন- ট্রাক, মিনিট্রাক চালক শ্রমিকদের অধিকার আদায়ে আরো বেশী ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে যারা নির্বাচিত হয়ে সমিতির কোন কার্যক্রম না চালিয়ে দরিদ্র শ্রমিকদের অর্থ লুটপাট করেছে তাদের প্রতিহত করতে রামুর সর্বস্তুরের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে সৎ, যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে এ সংগঠনকে এগিয়ে নিতে হবে।
আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- রামু উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ চালক-শ্রমিক সমবায় সমিতি লি. এর সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম, সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি ছৈয়দুল হক, নাইক্ষ্যংছড়ি পিকআপ সমিতির সভাপতি দিল মোহাম্মদ, রামু উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ চালক-শ্রমিক সমবায় সমিতি লি. এর সদস্য আবদুর রাজ্জাক, রাসেল, হোসেন আহমদ, বুলবুল, শাহজাহান, মো. কামাল, নাছির, বেদার, রফিক, রশিদ, অছিয়র রহমান, হোসেন প্রমূখ।
সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।