রামুতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হচ্ছেন শামশুল আলম মন্ডল

0
3

 

হাসান তারেক মুকিম:

আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসবে পুনরায় প্রতিদ্বন্দ্বীতার প্রত্যয় ব্যক্ত করেছেন রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শামশুল আলম মন্ডল।

জানা যায়, বিগত সময়ে অতি সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে গেছেন। যার প্রতিদান দিতে বদ্ধপরিকর ভোটারগণ। তিনি সৎ ও যোগ্য প্রার্থী হওয়ায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে তাকে পুনরায় নির্বাচিত করার অঙ্গিকার করে অধিকাংশ ভোটাররা জোট বেধেছে।

রামু উপজেলার কয়েকজন জেলা পরিষদ নির্বাচনের ভোটার জানান, শামশুল আলম মন্ডল একজন  সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। তিনি গরীব হতদরিদ্র অসহায় মানুষের বিপদ-আপদ সবসময় পাশে থাকেন। অক্লান্ত পরিশ্রম করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত প্রসারিত করে করেছেন।

এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা-ঘাট সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার অবদানের কমতি নেই। এলাকার উন্নয়নে সরকারের সকল ধরণের বরাদ্দ সঠিক ভাবে বন্টন করে গেছেন। মুলত একারনেই নির্বাচনী এলাকায় বিশাল জনপ্রিয়তা রয়েছে তার।

এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী শামশুল আলম মন্ডলের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি।
আমার বিগত দিনের কর্মকান্ডকে বিবেচনায় রেখে ভোটারগন আমাকে মুল্যায়ন করবে।
আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই অতিতের ন্যায় আমাকে জয়ী করে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।
আগেকক্সবাজারে লুৎফুর রহমান কাজল এর নেতৃত্বে বিশাল গণমিছিল ও সমাবেশ
পরেমিছিল সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করতে চায়: মেয়র মুজিব