রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের সর্দার ও সমাজ সভাপতিকে পিঠিয়েছেন দক্ষিণ শ্রীকুলের কামাল উদ্দিন নামের চিহ্নিত ইয়াবা কারবারী ও ভূমিদস্যু।
রাজারকুল বড়ুয়াপাড়ার সমাজ সভাপতি ও সর্দার জয়সেন বড়ুয়া বলেন, গত ২৪শে আগস্ট কামালের কাছে সুপারি চারা বিক্রির পাওনা টাকা চাইলে নদীর পাড়ে আমাকে গালিগালাজ করে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
এদিকে এ ঘটনা জানাজানির পর এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের সামনে এলাকার সাধারণ মানুষ এক মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে উপস্থিত হয়ে বক্তারা দ্রুত এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতারপূর্বক বিচার চেয়েছেন। রাজারকুল ৯নং ওয়ার্ডের মেম্বার স্বপন বড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরেই চিহ্নিত ইয়াবা কারবারী কামাল আমাদের এলাকায় নানান অরাজকতার সৃষ্টি করে আসছে। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে এর আগেও একই এলাকার বিজয়সেন বড়ুয়া নামের আশির্দ্ধো আরেক বৃদ্ধকে একই কায়দায় পিঠিয়েছেন বলে জানা গেছে। হামলার শিকার বিজয়সেন বড়ুয়া জানান, আমাদের একটি জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছিলো কামাল৷ প্রতিবাদ করায় আমাকেও রামু বাজারের ওখানে প্রকাশ্যে মারধর করে।
পূর্ব রাজারকুল গ্রামের সর্দার ও সমাজ সচাপতি জয়সেন বড়ুয়াকে মারার ঘটনার বিষয়ে গতকাল রামু থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতরাতে আমরা অভিযোগ পেয়েছি।
শুক্রবার সকালে মানবন্ধনে উপস্থিত হয়ে রামু উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার রণধীর বড়ুয়া বলেন, একজন সমাজ সভাপতি ও সর্দারকে প্রকাশ্যে কিভাবে মারধর করা হয়, আমরা কি আজকের এই দৃশ্য দেখার জন্য যুদ্ধে গিয়েছিলাম। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত কামাল। তার মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
মানবন্ধনে উপস্থিত হয়ে অন্যান্য বক্তারা ও সাধারণ জনগণ বলেন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত কামালকে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।বৃদ্ধ পেলেই পেঠান চিহ্নিত মাদকব্যবসায়ী কামাল
রামু(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের সর্দার ও সমাজ সভাপতিকে পিঠিয়েছেন দক্ষিণ শ্রীকুলের কামাল উদ্দিন নামের চিহ্নিত ইয়াবা কারবারী ও ভূমিদস্যু।
রাজারকুল বড়ুয়াপাড়ার সমাজ সভাপতি ও সর্দার জয়সেন বড়ুয়া বলেন, গত ২৪শে আগস্ট কামালের কাছে সুপারি চারা বিক্রির পাওনা টাকা চাইলে নদীর পাড়ে আমাকে গালিগালাজ করে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
এদিকে এ ঘটনা জানাজানির পর এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে রাজারকুল সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের সামনে এলাকার সাধারণ মানুষ এক মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে উপস্থিত হয়ে বক্তারা দ্রুত এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতারপূর্বক বিচার চেয়েছেন। রাজারকুল ৯নং ওয়ার্ডের মেম্বার স্বপন বড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরেই চিহ্নিত ইয়াবা কারবারী কামাল আমাদের এলাকায় নানান অরাজকতার সৃষ্টি করে আসছে। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে এর আগেও একই এলাকার বিজয়সেন বড়ুয়া নামের আশির্দ্ধো আরেক বৃদ্ধকে একই কায়দায় পিঠিয়েছেন বলে জানা গেছে। হামলার শিকার বিজয়সেন বড়ুয়া জানান, আমাদের একটি জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছিলো কামাল৷ প্রতিবাদ করায় আমাকেও রামু বাজারের ওখানে প্রকাশ্যে মারধর করে।
পূর্ব রাজারকুল গ্রামের সর্দার ও সমাজ সচাপতি জয়সেন বড়ুয়াকে মারার ঘটনার বিষয়ে গতকাল রামু থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতরাতে আমরা অভিযোগ পেয়েছি।
শুক্রবার সকালে মানবন্ধনে উপস্থিত হয়ে রামু উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার রণধীর বড়ুয়া বলেন, একজন সমাজ সভাপতি ও সর্দারকে প্রকাশ্যে কিভাবে মারধর করা হয়, আমরা কি আজকের এই দৃশ্য দেখার জন্য যুদ্ধে গিয়েছিলাম। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত কামাল। তার মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
মানবন্ধনে উপস্থিত হয়ে অন্যান্য বক্তারা ও সাধারণ জনগণ বলেন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত কামালকে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।