
বার্তা পরিবেশক:
রামুতে পূর্ব শত্রুতার জের ধরে নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।
২৮ আগষ্ট ভোরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দৌছরী দক্ষিণকুল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, কচ্ছপিয়ার দৌছরী দক্ষিণকুল এলাকার ফেরদৌস ও সাইফুল ইসলামের মাঝে বসত বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। তারিই সুত্র ধরে রোববার সকালে বসত বাড়ি থেকে খানিকটা দুরে সাইফুল ইসলাম গংদের নির্মিত খামার বাড়িতে নিজেরাই অাগুন ধরিয়ে দিয়ে প্রতিপক্ষ ফেরদৌস গংদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর উদ্দেশ্য একটি পরিকল্পিত ঘটনার অবতরন ঘটান বলে অভিযোগ। অগ্নিকান্ডের ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলায় জড়িয়য়ে হয়রানী করার নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ ফেরদৌস গংদের। এনিয়ে এলাকার সাধারন জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, উক্ত বিষয় মীমাংসার ব্যাপারে গতকাল কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল সিকদার ঘটনাস্থল পরিদর্শন করে চলাচলের পথটি সবার জন্য উন্মুক্ত করে দেন।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান বলেন, জমিসংক্রান্তসহ বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ মীমাংসায় উভয়পক্ষের লোকজন নিয়ে পরিষদে বসাও হয়। “সাইফুল ইসলাম নিজেই নিজের খামার বাড়িতে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত বলে জানান।”
কচ্ছপিয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে সাইফুল ইসলামের খামার বাড়িতে আগুন দেখা যায়। খবর পেয়ে আজ সকালে দিকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে এর আগেই টিনের ঘর ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না বলেও জানান তিনি।
এ ব্যাপারে অগ্নিকান্ডের ব্যাপারে জানতে চাইলে সাইফুল ইসলাম জানান, সিকিৎসাজনিত কারনে গত রাতে আমাদের পরিবার কক্সবাজার হাসপাতালে অবস্থান করছিলেন। কে বা কারা তার খামার বাড়িতে আগুন দিয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
রামু থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুরো ঘটনাটি রহস্যজনক। পুলিশের একটি টিম এ ব্যাপারে কাজ চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।













