অর্ণব কক্সবাজার এর উদ্যোগে রামু ও ঈদগাঁওতে পথ নাটক অনুষ্ঠিত

0
3

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
“ভয় নয়, করোনাকে করবো জয়” এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করার লক্ষে ইউনিসেফ এর আর্থিক সহায়তায়, এডাব ও দি হাঙ্গার প্রজেক্ট এর কারিগরী সহায়তায় অর্ণব কক্সবাজারের উদ্যোগে পথ নাটক মঞ্চায়িত হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের সকল স্থরের মানুষকে করোনার টিকা নিশ্চিত করনের লক্ষে রামু উপজেলা ও ঈদগাঁও প্রস্তাবিত উপজেলার বিভিন্ন জন বহুল স্থানে ৮টি সচেতনতা মুলক নাটক মঞ্চস্থ হয়। অর্নব কক্সবাজারের উদ্যোগে সংস্থার নিজস্ব গণ নাটক দল এই নাটকের বিভিন্ন চরিত্রে অংশ নিয়ে জন সাধারণকে টিকা গ্রহণে অনুপ্রাণিত করেন। এসময় উৎসুক জনতা এই সংস্থার সচেতনতা মুলক নাটকের ভূয়সী প্রশংসা করেন। নাটকের পাশাপাশি অনুষ্ঠানে আরো ছিলো গান, জারীগান, সচেতনতা মুলক আলোচনাসহ নানা উদ্যোগ। নাটকদল রামু উপজেলার বিভিন্ন স্থানে ৪টি নাটক এবং ঈদগাও উপজেলার বিভিন্ন স্পটে ৪টি করে মোট ৮টি নাটক সম্পন্ন করেন। সাংবাদিক ও সংগীত শিল্পী আবুল কাশেম এর পরিচালনায় এসময় নাট্য দলে অভিনয়ে অংশ নেন, অর্ণব কক্সবাজার এর নিজস্ব দলের নাট্যকর্মী জেসমিন আক্তার, ওয়াহিদুল আলম, কমল দাশ, মোহাম্মদ হানিফ। নাটক চলাকালীন সার্বিক সহায়তায় ছিলেন, অর্ণব কক্সবাজার এর প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আজিম, এডাব এর মিথুন, সংবাদ কর্মী নুর মোহাম্মদ প্রমূখ। পথ নাটকের দর্শনার্থীরা বলেন আমরা অনেকেই নিজ থেকে ভুলের মধ্যে রয়েছি এই নাটকটি আমাদের অনেক গুরুত্বপুর্ণ বিষয় জানিয়ে দিয়েছে।

আগেনাইক্ষ্যংছড়িতে ইতিহাসের সর্ব বৃহৎ বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ
পরেলাইফ গার্ড সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার দিলো ট্যুরিস্ট পুলিশ