
সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামুতে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোহাম্মদ জুয়েল (১৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেপা হেডম্যান পাড়ার মনিরুজ্জামানের ছেলে।
শুক্রবার, ২ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে রামু থানা পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
নিহত মোহাম্মদ জুয়েল এর বড় ভাই মোঃ রাসেল জানান, তার ভাই বড়ডেপা এলাকায় রফিকের মালিকানাধীন শিকদার পোল্ট্রি ফার্মের কর্মচারী। ওই খামারে বকেয়া টাকা চাওয়ায় জুয়েলকে মারধর করা হয়। এতে জুয়েলের মৃত্যু হলে খামার মালিক মৃতদেহটি খামারের পাশে ফেলে দেয়। এখন তার ভাইয়ের মৃত্যুর ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের অপতৎপরতা চালাচ্ছে বলে জানান।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসাইন জানিয়েছেন- মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পিটিয়ে হত্যার কোন চিহ্নও দেখা যাচ্ছেনা। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে বলে জানান।













