
এম আবদুল্লাহ আল মামুন:
চট্রগ্রাম জেলার রাউজান নোয়াপাড়া কচু খাইন আহমদিয়া দারুল হিকমা আল ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মনোনীত হয়েছেন রামুর কৃতী সন্তান মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ,
গত ৩ সেপ্টেম্বর শনিবার
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগরের সভাপতিত্বে মাদ্রাসা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্হিত সকল সদস্যর সম্মতি ক্রমে তাঁকে উক্ত দায়িত্ব অর্পণ করা হয়।
জানাগেছে মাদ্রাসার মুহতামিম
হাফেজ মাওলানা এডভোকেট জিয়াউর রহমান ব্যবসায়ীক কারনে দেশের বাহিরে যাওয়ায়
উক্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে,
নব মনোনীত ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা শহিদুল্লাহ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ভিলেজার পাড়ার মৃত মোহাম্দ হোছন মিস্ত্রীর পুত্র,
তিনি দীর্ঘ ১০ বছর ধরে উক্ত মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষতা করে আসছেন।













