
হাসান তারেক মুকিম,রামু
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে রামু উপজেলার সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শামশুল আলম মন্ডল। ৮ সেপ্টেম্বর বেলা ১২টায় জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় রামু উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুজন শর্মা, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রানা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ মিয়া, ওবাইদুল হক, আবদুল মালেক সিকদার।
শামশুল আলম মন্ডল বলেন, মানবসেবার ব্রত নিয়ে ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তিনি গত জেলা পরিষদ নির্বাচনেও সদস্য পদে বিপুল ভোটের ব্যাবধানে জয় লাভ করেছিলেন। বিগত সময়ে অতি সুনাম ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট সহ এলাকার উন্নয়নে সরকারের সকল ধরণের বরাদ্দ সঠিক ভাবে বন্টন করে গেছেন। তিনি বলেন, বিগত দিনের কর্মকান্ডকে বিবেচনায় রেখে ভোটারগন আমাকে মুল্যায়ন করবে। অতিতের ন্যায় ভোটারগন তাকে জয়ী করে এলাকার উন্নয়নে পুনরায় কাজ করার সুযোগ দিবে বলে তিনি আশাবাদী। তিনি নির্বাচনী এলাকার সকল ভোটারদের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেছেন।

শামশুল আলম মন্ডল রাজনীতিকভাবে বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি রামু উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা যুবলীগের সহ সভাপতি ছিলেন। ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।













