সমুদ্র সৈকতে ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহরের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

0
3

 

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার সকালে এক মানবিক ব্যক্তি সমুদ্র সৈকতে হাঁটার কালে সমুদ্রের বালিয়াড়ি তে একদল সুবিধাবঞ্চিত শিশু-কে খোলা আকাশে রাতযাপনের অবস্থায় দেখতে পান । উক্ত ব্যক্তি সমুদ্রে রাত্রিযাপনকারী সুবিধাবঞ্চিত শিশুদের এই করুন অবস্থা ভিডিও ধারণকরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে। উক্ত ভিডিও দৃষ্টিগোচর হলে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখা আজ শুক্রবার ভোরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উষ্ণ উপহার নিয়ে হাজির হন।

এসময় এই শিশুসংগঠন প্রায় ৪৫ জন শিশুর মাঝে নতুন কম্বল ও টি শার্ট বিতরণ করে । বিতরণকালে ফুলকুঁড়ি সংগঠনের প্রতিনিধিরা বলেন গতকাল ভিডিও টা আমাদের দৃষ্টিতে আসায় আমরা তাৎক্ষণিক বস্ত্র বিতরণের এই কর্মসূচি গ্রহণ করেছি । ভবিষ্যতে বালিয়াড়িতে অবস্থানরত সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষর জ্ঞান প্রদান এবং উক্ত শিশুদের ভবিষ্যত গড়তে ও তাদের শিক্ষার আলোতে রাঙাতে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠশালা গঠনের কাজ হাতে নিয়েছি । এই শিশুদের ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে আমরা আরো বেশি যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাবো ।
বস্ত্র বিতরণ কর্মসূচি-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রচার সম্পাদক আ স ম রুম্মাণ,
কক্সবাজার শহর শাখার পরিচালক খাইরুল ইসলাম আদিব, অফিস সম্পাদক আ ছ ম সাঈদ
সামাজিক সংগঠক এম সাফওয়ান আল আজিজ

আগেরামুতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড আদায়
পরেরামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপন