
আবুল কাশেম সাগর,রামু
রামু চৌমুহনী বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন দোকানীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় রামু বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের নির্দেশে রামু উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে রামু উপজেলায় নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় তিন দোকানী কে মোট পাঁচ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এসময় তিনি মূল্য তালিকা প্রদর্শন এবং রশীদ সংরক্ষণের জন্য দোকান মালিকগণকে অনুরোধ করেন৷ একই সাথে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।













