
প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রামু উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন নেতৃবৃন্দরা।
রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য দীপক ধর, অজিত ধর,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রামু উপজেলা হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার রনজিত কুমার দে, সহ-সভাপতি মাষ্টার অনিল শর্মা, সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল পাল, রামু হিন্দু মহাজোটের অন্যতম নেতা অজয় ধর, দোলন ধর, সজল ধর, মানিক শর্মা, রামু যুব মহাজোট ভারপ্রাপ্ত সভাপতি তপন শর্মা, ধর্ম বিষয়ক সম্পাদক রাজিব পাল, রামু ছাত্র মহাজোটের সভাপতি রামপ্রসাদ শর্মা ছোটন, সাধারণ সম্পাদক জেকসন দাশ। এসময় উপজেলা হিন্দু মহাজোটের সিনিয়র নেতৃবৃন্দ ও রামুর ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় রামু উপজেলা হিন্দু মহাজোটের নেতৃৃবৃন্দ রামুর তৃনমূল সংগঠনের কথা তুলেন ধরেন এবং রামুর সনাতনী সমাজের নানা অসুবিধার কথা তুলেন ধরেন।
রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী বলেন, রামু উপজেলা হিন্দু মহাজোট রামুর সনাতনী সমাজের অধিকার তুলে ধরে আসছে। সামনে শারদীয় দুর্গাপূজা আসছে। তাই রামুর তৃনমূল সনাতনী সমাজকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেছি। রামু উপজেলা নির্বাহী মহোদয়কে রামু এতদাঞ্চলের নানা সমস্যা ও অসুবিধার কথা অবগত করেছি। তিনি রামুর সনাতনী সমাজের যেকোন সমস্যা ও তা সমাধানে সঙ্গে থাকবেন বলে কথা দিয়েছেন।













