
রামু প্রতিনিধি:
কক্সবাজার আদালতে বন মামলায় ৪ আসামীকে ১ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে। একই সাথে ৫ হাজার টাকা ক্ষতি পুরন ও ৫ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেছেন।
২৬ সেপ্টেম্বর (সোমবার) কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দীন মোঃ আসিফ ১১১/১১ নং ( রামু) বন মামলায় এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গনিয়াকাটা গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র সাইফুল ইসলাম, জহির, ইউনুছ ও একই গ্রামের গুরা মিয়ার পুত্র ছৈয়দ নুর।
কক্সবাজার উত্তর বনবিভাগের বন মামলা পরিচালক আলাউদ্দীন জানান, আদালতে উক্ত আসামীদের বিরোদ্ধে স্থানীয় বাঁকখালী রেঞ্জের বাঘখালী বিটের সরকারী বনভূমি দখল, পাহাড় কাটা,গাছ কাটা এমনকি তাদের হাতে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা শারিরীক ভাবে আঘাত প্রাপ্ত ও লাঞ্চিত হওয়ার অভিযোগ আনা হয়।
রায় ঘোষনার পর আসামী সাইফুল ইসলাম ও জহিরকে জেলে প্রেরন করা হলেও অপরাপর আসামী ইউনুছ ও ছৈয়দ নুর পলাতক রয়েছে বলে জানা গেছে।













