রামুতে ৩ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

0
13

 

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বিগত তিন ধরে রফিকুল ইসলাম নামে ৬ষ্ঠ শেণির এক স্কুল ছাত্র নিখোঁজ । নিখোঁজ স্কুল ছাত্র রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার নুরুল হাকিম বাদলের পুত্র রফিকুল ইসলাম(১৩)। সে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় রফিকুল ইসলাম বাবা-মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পারিবারিকভাবে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। বর্তমানে ওই ছাত্রের পরিবারের সদস্য ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকন্ঠায় সময় পার করছে।

কেউ ওই ছাত্রের সন্ধান পেলে ০১৮৭৯-৮৮৮৯৪১  নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ ছাত্রের পিতা নুরুল হাকিম বাদল।

আগেরামুতে তুচ্ছ ঘটনার জেরে যুবককে ছুরিকাঘাত
পরেঈদগাঁওয়ের শফিকুর রহমানের পি,এইচ,ডি ডিগ্রী অর্জন