রামু সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পু্র্নমিলনী উপলক্ষে মতবিনিময় সভা 

0
9

 

কফিল উদ্দিন রামু

রম্যভুমি রামু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এইচ.এস.সি ব্যাচ ২০১২ থেকে ২০২২ এর পুনর্মিলনী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। ১লা অক্টোবর শনিবার রামু সরকারি কলেজের হলরুমে এক প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের ব্যাচ ২০১২ এর প্রাক্তন ছাত্র রায়হান উদ্দীন রায়ানের সভাপতিত্বে ২০১৫ ব্যাচের ছাত্র ইব্রাহীমের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের ২০১০ ব্যাচের ছাত্র ও কক্সবাজার বীচ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু হেনা মুস্তফা কামাল।অত্র অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২০২১ ব্যাচের ছাত্র মোহাম্মদ রিদুয়ান এবং উদ্ভোধনী বক্তব্য রাখেন ব্যাচ ২০১৫ এর শিক্ষার্থী মো:ইব্রাহিম। তাছাড়া সকল ব্যাচের দুই থেকে তিনজন ব্যাচ প্রতিনিধি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবং মতামত বিশ্লেষণ করেন।

ব্যাচ ২০১২ এর প্রাক্তন ছাত্র রায়হান উদ্দীন রায়ান জানান, বড় ছোট সকলের সহযোগিতা নিয়ে আগামী ২১ জানুয়ারী ২০২৩ শনিবার একটা প্রাথমিক পুনর্মিলনীর দিন ঠিক করা হয়েছে। সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতিক্রমে এবং রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করে সবাইকে যথাযথ ভাবে জানিয়ে দেয়া হবে এবং শীঘ্রই রেজিস্টেশন কার্যক্রম চালু করা হবে। আমাদের পূর্ববর্তী ব্যাচের বড় ভাইয়েরা চাইলে আমাদের এই পু্র্নমিলনী অনুষ্টানে অংশগ্রহণ করতে পারেন। আমরা আপনাদের অগ্রিম স্বাগত জানাচ্ছি।

উল্লেখ্য উক্ত মতবিনিময় সভায় অত্র কলেজের বিভিন্ন ব্যাচের প্রায় ১৩০ জনের অধিক প্রাক্তন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

আগেবাল্য বিয়ের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে:  রামু ইউএনও
পরেকক্সবাজার জেলার জ্যেষ্ঠ আইনজীবী নুরুল হক মারা গেছেন