শিক্ষক বোরহান উদ্দিনের সয্যাপাশে সচিব মোমিনুর রশিদ আমিন

0
3

 

মোঃ নাছির উদ্দিন, রামু

কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এইচ. এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিন কে হাসপাতালে দেখতে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস একাডেমির মাননীয় রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। ৮ অক্টোবর কক্সবাজারের জেনারেল হাসপাতালে বিকাল ৩টার দিকে তাঁকে দেখতে যান। সচিব মহোদয় কে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন। এ সময় হাসপাতালের প্রধান ডাক্তার আবদুল মজিদসহ হাসপাতালের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এ সময় সে সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিন গত ৮ সেপ্টেম্বর ২০২২ইং খরুলিয়া বাজার এলাকায় সিএনজি-ইজিবাইক সংঘর্ষে গুরুত্বর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়। এর পরে ইউনিয়ন হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আগেকক্সবাজারে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিশাল জশনে জুলুস
পরেরামুতে ইসলামী ছাত্রসমাজের উদ্যোগে সীরাতুন্নবী স. সেমিনার অনুষ্ঠিত