সৈকতে গোসলে নেমে নিখোঁজ সেই মাদ্রাসাছাত্রের মর*দেহ উদ্ধার

0
8

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র তাহসিন হোসাইনের (১৬) মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে মৃতদেহটি ভেসে আসে। পরে সী সেইফ লাইফ গার্ডের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্বরত সী সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার এসে  কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট দিয়ে সাগরে গোসল করতে নামে।   গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিনসহ তিন জন ভেসে যায়। পরে বিচকর্মীরা দুইজনকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন তাহসিন। তাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এক পর্যায়ে শৈবাল পয়েন্টে মৃতদেহটি ভেসে আসে।

নিহত তাহসানের বাড়ি কুমিল্লা জেলার দক্ষিণ সদরের ঠাকুরপাড়ায়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, নিখোঁজ তাসহিনের মৃতদেহ উদ্ধারে মর্গে রাখা হয়েছে। তার স্বজনরা আসলে তাদের বুঝে দেয়া হবে।

অন্যদিকে দুপুর ১২টার জেটস্কির সাথে ধাক্কা লেগে আহত হয়ে ভেসে যাওয়া আরেক পর্যটককে উদ্ধার করেছে লাইফ গার্ডের সদস্যরা। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আগেরামুর লম্বরীপাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত
পরেপেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃ*ত্যু